× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ২২:১৫ পিএম

এআই

এআই

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।

উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে রবিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মেহেদী ইসলাম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রবিবার সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এসময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিন জন শ্রমিক। এসময় নিচে কাজ করার ট্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আলামিন নামে একজন নিহত হয়। এসময় আহত আরেক আলামিনকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। এসময় মিশু নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। 

ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, “ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহত দুইজনের নামে আলামিন”। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসে শুনেছি ক্রেনের তার ছিড়ে দুইজন নিহত হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা