× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ২০:২৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় রূপালী ব্যাংকের পিএলসির শাখা থেকে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় রূপালী ব্যাংকের পিএলসির শাখা থেকে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের ব্যাংক থেকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নগরীর আনোয়ারায় রূপালী ব্যাংকের পিএলসির শাখা থেকে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ‍

নিহত অঞ্জন মল্লিকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তবে তার পরিবার-আত্মীয়স্বজন পাশের বোয়ালখালী উপজেলায় বসবাস করেন। অঞ্জন ব্যাংকের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংক সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশদ বলছে, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রবিবার সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

অন্য নিরাপত্তাকর্মী মো. আশরাফ আলী বলেন, “ব্যাংক কর্তৃপক্ষ যেভাবে ডিউটির দায়িত্ব দিত, সেভাবেই আমরা পালন করতাম। বন্ধের সময় আমি অফিসে এসে দরজায় তালা দেখে চলে গেছি”।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাজীব উদ্দীন বলেন, “সকাল সাড়ে আটটার দিকে আরেক নিরাপত্তাকর্মীর মাধ্যমে খবর পেয়ে আমরা ব্যাংকে এসে তাকে ভেতরে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে জানানো হলে পুলিশের উপস্থিতিতে ব্যাংকের গেট খোলা হয়। ব্যাংকের ভেতরে আপাতত কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি”।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা