× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পত্তির লোভে শিশু শামসকে হত্যা করে আপন চাচাতো ভাই: পুলিশ

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৩:৫৫ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৬ ১৩:৫৫ পিএম

নিহত শিশু সিরাজুল আল সামস এবং তার চাচাতো ভাই আমানুল ইসলাম আমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নিহত শিশু সিরাজুল আল সামস এবং তার চাচাতো ভাই আমানুল ইসলাম আমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ক্ষোভ ও সম্পত্তির ভাগ পেতে দিনাজপুরের নবাবগঞ্জে সাত বছরের শিশু শামসকে তার আপন চাচাতো ভাই আমানুল ইসলাম আমান হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রবিবার সকালে  এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আমানকে আটকের পর রবিবার আদালতে সোপর্দ করেছে।

এর আগে শুক্রবার রাত ৮টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী ডাঙাপাড়া গ্রামে হত্যাকাণ্ড ঘটে। 

পুলিশি তৎপরতায় বেরিয়ে এসেছে মইনুল ইসলামের ছেলে সিরাজুল আল সামসকে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই আমানুল ইসলাম আমান।

দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত আমানের জবানবন্দি অনুযায়ী চাচীর প্রতি দীর্ঘদিনের ক্ষোভ এবং চাচার সম্পত্তির লোভ থেকেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমানের দাবি অনুযায়ী তার চাচী তাকে অবহেলা করতেন, অপরদিকে চাচাতো ভাই সামস ও তার পরিবার ভালোভাবে জীবনযাপন করছিল- এ থেকেই তার মধ্যে হিংসা ও বিদ্বেষ তৈরি হয়।”

তিনি জানান, ঘটনার দিন শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে আমান একটি পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে তার চাচীর বাড়িতে যায়। সেখান থেকে কৌশলে সামসকে বাইরে ডেকে নিয়ে আসে। পরে বাড়ির পাশের একটি মাদ্রাসার কক্ষে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে। পরে পাশের একটি ভুট্টাক্ষেতে মরদেহ ফেলে রেখে আসে।

পরবর্তীতে সামসের মা ছেলেকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে সে বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টাক্ষেত থেকে সামসের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে দ্রুত ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা