× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষককে কুপিয়ে হত্যা : প্রধান আসামি গ্রেপ্তার

যশোর সংবাদদাতা

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২ ১৬:০৬ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২ ১৬:১১ পিএম

গ্রেপ্তার সাইফুল ইসলাম। ছবি : প্রবা

গ্রেপ্তার সাইফুল ইসলাম। ছবি : প্রবা

যশোরের বেনাপোলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিজানুর রহমান নামের এক কৃষককে হত্যার অভিযোগে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 

এর আগে শুক্রবার সকালে ধারালো দা দিয়ে মিজানুরকে কুপিয়ে আহত করেন তিনি। পরে শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গ্রেপ্তার আসামির নাম সাইফুল ইসলাম। বেনাপোল পোর্ট থানার খড়িডাঙা গ্রামের বাসিন্দা। নিহত মিজানুর বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

বেনাপোল পোর্ট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের ভাই আনিসুর রহমান বলেন, ‘মিজানুর একজন বর্গাচাষি। শুক্রবার সকালে জমিতে কাজ করছিলেন তিনি। ওই জমির পাশেই সাইফুলের জমি। এ সময় জমি চাষ নিয়ে কথাকাটাকাটি হয় সাইফুলের সঙ্গে। সাইফুল তার হাতে থাকা ধারালো দা দিয়ে মিজানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা খবর দিলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে যশোর ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।’

ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, নিহতের ছোট ভাই রবিবার তিনজনকে আসামি করে মামলা করেন। এ মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা