× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মের নামে কোনো ফ্যাসিবাদ সহ্য করা হবে না: সাকি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩১ পিএম

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, “বাংলাদেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্র দক্ষিণপন্থা দেশের ভালো চায় না। আমরা যেমন জাতিবাদী ফ্যাসিবাদ মোকাবেলা করেছি, তেমনি ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও সহ্য করব না”।

তিনি আরও বলেন, “বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ঐক্য অটুট থাকলেই সকলের ন্যায্যহির্শা নিশ্চিত করা সম্ভব হবে”।

প্রতিমন্ত্রী বলেন,“আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। শহীদদের আত্মত্যাগ আমাদের একসূত্রে আবদ্ধ করেছে, সেই অঙ্গীকার পূরণে আমরা ঐক্যবদ্ধ”।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি এম এ খালেক পি এস সি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, নাজমুল হুদা, এমদাদুল হক সাইদ, সালে মুসা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জালাল উদ্দিন বাদাল, উপজেলা যুবদলের আহবায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মজিবসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা