× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটায় আগুনে পুড়ে ভূস্মিভূত ৮ ব্যবসা প্রতিষ্ঠান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২ পিএম

কুয়াকাটা পৌর শহরের বেড়িবাঁধের বাইরে সীকুইন হোটেল সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল সাড়ে ছয়টায় দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে যায়। ছবি: ফোকাস বাংলা

কুয়াকাটা পৌর শহরের বেড়িবাঁধের বাইরে সীকুইন হোটেল সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল সাড়ে ছয়টায় দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে যায়। ছবি: ফোকাস বাংলা

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। এসময় আরও ৩ টি দোকান আগুনে পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পৌর শহরের বেড়িবাঁধের বাইরে সীকুইন হোটেল সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল সাড়ে ছয়টায় দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখায় ২ টি খাবার হোটেল, ২ টি কাপড়ের দোকান, ১ টি মুদি মনোহরী দোকান, ১ টি ঝিনুকের দোকান, ১ টি জেনারেটরের দোকান ও ১ টি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
এ ঘটনায় ধারণা করা হচ্ছে, প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। 
কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, “সকাল ৮টার দিকে খবর পাওয়ার পর  ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।”
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা