ময়মনসিংহে তথ্য প্রতিমন্ত্রী
ইউএনবি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১২ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২১ পিএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: ইউএনবি
দেশের অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টিভিগুলোকে একটি সমন্বিত ও কার্যকর নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর তিনি গত ১৭ বছরের কার্যক্রম পর্যালোচনা করে দেখেছেন যে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এবং নিয়ম-নীতির যথাযথ অনুসরণ করা হয়নি। তবে এখন থেকে সবকিছু নিয়মের ভিত্তিতেই চলবে বলে জানান তিনি।
সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, “একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদেরও সরকারি নীতিমালা অনুসরণ করে কাজ করতে হবে”। তার ভাষায়, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য— এমন অবস্থানই সরকারের।
বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।