× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলদস্যুমুক্ত বঙ্গোপসাগরের দাবিতে পাথরঘাটায় মৎস্যজীবীদের মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৯ পিএম

পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা বৃহস্পতিবার দুপুরে জলদস্যুমুক্ত বঙ্গোপসাগরের দাবিতে মানববন্ধন করেন । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা বৃহস্পতিবার দুপুরে জলদস্যুমুক্ত বঙ্গোপসাগরের দাবিতে মানববন্ধন করেন । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জলদস্যুদের হামলা ও অপহরণ থেকে রক্ষা পাওয়ার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলে ও স্থানীয় বাসিন্দারা। 

পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচিতে অংশ নেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক মাসুম খান, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন এবং ট্রলার মালিক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রায়ই জলদস্যুদের হামলার শিকার হতে হচ্ছে জেলেদের। অনেক সময় নৌকা ও জাল ছিনতাইয়ের পাশাপাশি জেলেদের মারধর ও অপহরণের ঘটনাও ঘটছে। এতে করে জেলেদের পরিবার-পরিজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
তারা আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যেতে বাধ্য হচ্ছেন জেলেরা। জলদস্যুদের দৌরাত্ম্যে উপকূলীয় অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা এখন হুমকির মুখে পড়েছে।
মানববন্ধন থেকে বক্তারা বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করতে নৌ-পথে টহল জোরদার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং জলদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা