মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৮ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২২ এএম
চাঁদপুর কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ।
তারা হলেন, খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০) । বর্তমানে তারা জাতীয় বার্নে চিকিৎসাধীন রয়েছে।
দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর থেকে তিনজন দগ্ধ হয়ে এসেছে। মোছা. খাদিজার আক্তার ৩৫ শতাংশ দগ্ধ ,মাহমুদুলের ৪ শতাংশ দগ্ধ এবং মোছা. শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে ।
তাদের মধ্যে খাদিজাকে ভর্তি দেয়া হয়েছে বাকি দুজনকে জরুরি বিভাগে অবজারভেসনে রাখা হয়েছে জানান তিনি।