× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেওয়ানগঞ্জে ‘মৃত’ গরুর মাংস রেখে পালালেন কসাই

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬ পিএম

দেওয়ানগঞ্জে ‘মৃত’ গরুর মাংস রেখে পালালেন কসাই

জামালপুরের দেওয়ানগঞ্জে ‘মৃত’ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। স্থানীয়দের তোপের মুখে তিনি পালিয়েছেন বলে জানা গেছে।

উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলামের উপস্থিতিতে মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

স্থানীয় কয়েকজন ও গ্রাম পুলিশ জানায়, কসাইয়ের বাড়িতে রোগাক্রান্ত একটি গরু ছিল। গরু গত রাতে মারা যায়। মারা যাওয়া গরুটি সেই রাতেই তিনি জবাই করেন, যা প্রতিবেশীরা দেখে ফেলে। মঙ্গলবার মরা গরুর মাংস বিক্রি করতে মৌলভীচর বাজারে  নিয়ে এলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ বাজারে এলে মাংস রেখে কৌশলে পালিয়ে যান কসাই তারা মিয়া। 

স্থানীয় বাসিন্দা, ইউসুফ আলী, আব্দুল মান্নান, শিহাবসহ অনেকেই বলেন, মাংস বিক্রির উদ্দেশ্যে মৃত গরু জবাই করেছে তারা মিয়া। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, সকালে ফোনকলে আমি মৃত গরু জবাইয়ের কথা জানতে পারি। পরে আমিসহ কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে পৌঁছালে কসাই তারা মিয়া তার দুজন সঙ্গী যন্ত্রপাতি ও জবাইকৃত গরুর মাংস ফেলে রেখে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা