মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৫ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৮ পিএম
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা সামির আহমেদ (৪০) নামে জাতীয় বার্নে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
জাতীয় বার্নের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বেলা ১২টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে। শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল, তার ইনহেলিশন ইনজুরি ছিল। এর আগে নুরজাহান আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছিল। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৩ জনে দাঁড়ালো। বাকি ছয়জনের অবস্থা শঙ্কাজনক বলেও জানান তিনি।
এদিকে দগ্ধ সবার শারীরিক অবস্থার খোঁজখরর নিতে মঙ্গলবার সকাল ১১:০০ টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে যান।
এসময় স্বাস্থ্যমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ কিভাবে বন্ধ করা যায়, এর জন্য ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে ।