× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক: পুলিশ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৭ পিএম

ঘুমধুম সীমাান্ত। ছবি: সংগৃহীত

ঘুমধুম সীমাান্ত। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমাান্তে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তিন সদস্যকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।

ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকা থেকে সোমবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা তাদের আটক করেছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

তিনি বলেন, বিজিবি সদস্যরা তাদের আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোন ধরনের অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম আরো বাড়ানো হয়েছে।

বিষয়টি নিয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা