× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৬

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১১ পিএম

চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৬

আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলায় বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ ও র‌্যাব।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটকৃতদের নাম পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সুপার বলেন, “হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নিহত চারজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি। 

এর আগে সোমবার ভোর ৫টার দিকে শিঙ্গাশোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খায়রুজ্জামান ওরফে খায়ের মোল্যার পক্ষের রহমত হোসেনের লোকজনের সঙ্গে খলিল শেখের লোকজনের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খলিল শেখ (৭০), তার ছেলে তাহাজ্জত শেখ (৪১), ফেরদাউস হোসেন (৪০) ও ওসিকুর ফকির (৩৬)। এর মধ্যে খলিল, তাহাজ্জত ও ফেরদাউস একই পক্ষের এবং ওসিকুর ফকির প্রতিপক্ষের সদস্য বলে জানা গেছে।

এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আটজন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজনের ৭ থেকে ৮টি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবারও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা