× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫ এএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯ এএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে সোমবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর পুড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে সোমবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর পুড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্না ঘরের আগুন থেকে ৫ পরিবারের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।

উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে সোমবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাতা গ্রামের আরজু মিয়ার বসত বাড়ির রান্না ঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে পাশ্ববর্তী আজিজ মিয়া ও কদরিছ মিয়াসহ আরো ৪ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন গ্রামবাসী। ততক্ষণে ঘরসহ আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করেন তারা।

ঘটনাস্থল পরিদর্শন করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন বলেন, “আরজু মিয়ার রান্না ঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূতপাত ঘটে। এসময় বিদ্যুৎতের সংযোগ চালু থাকায় আগুন দ্রুত বাকি ৪ ঘরে ছড়িয়ে পরে। এতে করে ওই ৫ পরিবারের সবকিছু আগুনে পুড়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা