× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডালডার মধ্যে মরা ইঁদুর: দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৬ পিএম

বিভিন্ন অনিয়মের দায়ে দুটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিভিন্ন অনিয়মের দায়ে দুটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গায় বেকারিতে ব্যবহৃত ডালডার মধ্যে মরা ইঁদুর এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তদারকিমূলক অভিযানে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং বেকারিতে ব্যবহৃত ডালডায় মরা ইঁদুর পাওয়া যাওয়ায় মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং অগ্রিম তারিখ দিয়ে পণ্য তৈরির অভিযোগও প্রমাণিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাইদুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন করে প্যাকেটজাত করার দায়ে অনন্যা ফুড প্রোডাক্ট-এর মালিক সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা