× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৩ পিএম

প্যারোলে মুক্তি পেয়ে শনিবার বাবার জানাজায় অংশ নেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে শনিবার বাবার জানাজায় অংশ নেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহাড়ায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮)।

সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে শনিবার রাতে বাবার জানাজায় অংশ নেন তিনি।

আলাউদ্দিন পাটোয়ারী ওই এলাকার শুকুর আলী পাটোয়ারীর ছেলে। 

জানা গেছে, শনিবার দুপুরে আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর আলী পাটোয়ারী মারা যান। বাবাকে এক নজর দেখা ও জানাজায় অংশ নিতে পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিনের প্যারোলে মুক্তি মেলে। পরে পুলিশ পাহাড়ায় আলাউদ্দিন তার বাবার জানাজায় অংশ নেন।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশি পাহাড়ায় সন্ধ্যায় বাবার জানাজায় আলাউদ্দিনকে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

এর আগে গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা