× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলীয় রাষ্ট্র নয়, জনগণের সরকার গঠন করব: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,বরিশাল

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় রবিবার সকালে খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন থ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় রবিবার সকালে খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন থ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘দলীয় সরকার অথবা কোনো দলীয় রাষ্ট্র গঠন করব না, আমরা জনগণের সরকার করবো’ বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন । 

বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় রবিবার সকাল সাড়ে ১১ টায়  খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, "আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করব না, আমরা জনগণের সরকার করবো। নির্বাচিত হলে আমরা সরকার থাকবো, না হলে সরকার থাকবো না, কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো।”

এ সময় তথ্যমন্ত্রী বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পূনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, “আমলা ও পুলিশকে জনগণর জন্য কাজ করার পরিবেশ তৈরী করে দিতে হবে।

পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে  বলেন, সরকার সারা দেশ ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। যা শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পূনঃখনন কর্মসূচি শুরু করা হলো।

একইসাথে বনায়নের অংশ হিসেবে গাছ রোপন কর্মসূচিও শুরু করা হয়েছে।

আগামীতে এই কাজ আরও তরান্বিত করা হবে। কর্মসূচি উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা