× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী

কুমিল্লা অফিস

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৫ পিএম

কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন  খাদ্যমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লায় ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন।

পুষ্পস্তবক অর্পণের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম।

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

মন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের পুষ্পস্তবক অর্পণের পরপরই জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এরপরই শহিদ মিনার প্রাঙ্গণে নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের ঢল নামে।

হাতে ফুল আর কণ্ঠে একুশের গান—নীরব রাতজুড়ে ভাষা শহিদদের স্মরণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথ নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল থেকেই শহিদ মিনারে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।

দিবসটি উপলক্ষে নগরীর নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে শিশুদের অংশগ্রহণে ভাষা আন্দোলনভিত্তিক চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং ভাষা আন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

পাশাপাশি সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা