× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনায় শহিদ মিনারে আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬ পিএম

নেত্রকোনার পূর্বধলায় শনিবার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ কর্মীরা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় শনিবার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ কর্মীরা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের কর্মীরাও একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেছে।

উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে ​তারা এ পুষ্পস্তবক অর্পণ করেন। 

তবে এবারের ভাষা দিবসে আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনায় পূর্বধলা উপজেলার তরুণ আওয়ামী লীগ নেতা অমানুর রশিদ খান জুয়েল সমর্থিত  (একাংশ) আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারকে বেছে নেয় এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
পূর্বধলা সদরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
তবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে প্রকাশ্যে দলীয় ব্যানার নিয়ে আসতে দেখা না গেলেও, রাতের প্রথম প্রহরে শহিদ মিনারের বেদীতে দলটির নামে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়। এটি নিয়ে উপস্থিত সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা