নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬ পিএম
নেত্রকোনার পূর্বধলায় শনিবার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ কর্মীরা। ছবি: সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের কর্মীরাও একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেছে।
উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে তারা এ পুষ্পস্তবক অর্পণ করেন।
তবে এবারের ভাষা দিবসে আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন।