× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিনদিনের সফরে কক্সবাজারে প্রধান নির্বাচন কমিশনার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২ পিএম

তিনদিনের ব্যক্তিগত সফরে শুক্রবার কক্সবাজারে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিনদিনের ব্যক্তিগত সফরে শুক্রবার কক্সবাজারে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিনদিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বিমানযোগে শুক্রবার বিকাল ৫টায় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে প্রধান নির্বাচন কমিশনার গাড়িযোগে কক্সবাজার সার্কিট হাউজে যান। সেখানে তার রাত্রিযাপনের কথা রয়েছে তার।

নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে পৌঁছে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকালে কুতুবদিয়া থেকে আবার কক্সবাজারে ফিরে আসবেন এবং রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, “ব্যক্তিগত সফর হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজারে এসেছেন। রবিবার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা