× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।

তিনি জানান, ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেটির মালিকানা শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি; তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা