× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্পে মেসুত ওজিল, ফুটবল আর ইফতারে কাটল দিন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৫ পিএম

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বকাপজয়ী তারকা ফুটবলা মেসুত ওজিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বকাপজয়ী তারকা ফুটবলা মেসুত ওজিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রোজার প্রথমদিন কাটিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল। ফুটবল ম্যাচ থেকে শুরু করে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার সবকিছুতেই সক্রিয় অংশগ্রহণ করেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে বৃহস্পতিবার ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কক্সবাজার পৌঁছান ওজিল। দুপুরে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তুরস্ক সরকারের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সেখানে চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

পরে তুরস্কের সহায়তা সংস্থা তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (TIKA) পরিচালিত এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টারে রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটান সাবেক এই তারকা ফুটবলার। শিশুদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।

বিকালে ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের ফুটবল মাঠে রোহিঙ্গা তরুণদের সঙ্গে চ্যারিটি ম্যাচে অংশ নেন ওজিল। তাকে ঘিরে “ওজিল, ওজিল” ধ্বনিতে মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ। ম্যাচ শেষে ওজিল বলেন, “রোহিঙ্গাদের সঙ্গে খেলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি সত্যিই মুগ্ধ”।

রোহিঙ্গা খেলোয়াড়রাও বিশ্বকাপজয়ী এই সাবেক তারকার সঙ্গে খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

সন্ধ্যায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন ওজিল। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে তুরস্ক সরকারের প্রচেষ্টা চলমান থাকবে।

এর আগে সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। সফরকালে সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা