× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় তিন মন্ত্রী

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৪ পিএম

জাকারিয়া তাহের সুমন, হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং শাহ মোফাজ্জল হোসাইন  কায়কোবাদ। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

জাকারিয়া তাহের সুমন, হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভায় কুমিল্লা থেকে স্থান পেয়েছেন তিন এমপি। নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের এমপি জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

জানা গেছে, হাজী আমিন উর রশিদ ইয়াছিন পেতে পারেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত এবং মোফাজ্জল হোসাইন কায়কোবাদধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।

মনোনয়ন বঞ্চনা থেকে মন্ত্রিসভায় ইয়াছিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক পাননি হাজী আমিন উর রশিদ ইয়াছিন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে সরে দাঁড়ান তিনি। এরপর কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব নিয়ে ছয়টি আসনে দলের কোন্দল নিরসন ও নির্বাচনি প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন। কুমিল্লা-৬ আসনের সাবেক এ সংসদ সদস্য দীর্ঘদিন কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। দলের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ এবার টেকনোক্র‌্যাট কোটায় মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন তিনি।

কোনো কেন্দ্রে না হারা সুমন এখন পূর্ণমন্ত্রী

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সর্বোচ্চ ব্যবধানে জয় পাওয়া জাকারিয়া তাহের সুমন এবার পূর্ণমন্ত্রী হচ্ছেন। তিনি ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন; নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৪৫ হাজার ৯১ ভোট। নির্বাচনি নথি অনুযায়ী, আসনের কোনো কেন্দ্রেই তিনি হারেননি। জেলা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠনে সক্রিয় ভূমিকার পর এবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে।

‘ডাবল হ্যাটট্রিক’ করা কায়কোবাদ পাবেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো নির্বাচিত কায়কোবাদ পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এবারই প্রথম। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাতবার ভোটে লড়ে ছয়বার জয়ী হওয়া এই জ্যেষ্ঠ নেতা এর আগে হুইপ ও ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার সদস্য হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সবকিছু ঠিক থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিজয়ী কায়কোবাদ ধর্মমন্ত্রী হিসেবে শপথ নেবেন—এমনটাই জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ সূত্র।

কুমিল্লায় রাজনৈতিক গুরুত্বের ইঙ্গিত

কুমিল্লার ১১টি আসনের মধ্যে তিনজনের মন্ত্রিত্ব পাওয়া জেলায় রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সুমন দ্বিতীয়বার এবং কায়কোবাদ ষষ্ঠবার সংসদ সদস্য নির্বাচিত হলেও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এবারই প্রথম; অন্যদিকে মনোনয়ন বঞ্চনার পর সাংগঠনিক ভূমিকার স্বীকৃতি হিসেবে ইয়াছিনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি দলীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা