× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে গলা কেটে হত্যা

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় সৌদি প্রবাসীর স্ত্রী, সন্তান ও ভাতিজাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে সোমবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা পরিবারের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (প্রায় ৩২-৪০), ছেলে হোসাইন (৪) এবং জহিরুলের ভাই সৌদি প্রবাসী আবদুস সাত্তারের ছেলে জোবায়ের (৫)।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, বসতঘরের তিনটি কক্ষে তিনজনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা