× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিমন্ত্রী হচ্ছেন মীর শাহে আলম

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৭ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১০ পিএম

মীর শাহে আলম। ফাইল ছবি

মীর শাহে আলম। ফাইল ছবি

দীর্ঘ ৩৫ বছর পর মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বগুড়া জেলার কোনো প্রতিনিধি। বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার সকালে তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর কালাম আজাদ।

মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় রাজনীতিতে সংগঠক ও তৃণমূলভিত্তিক নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে।

বগুড়ার রাজনৈতিক ইতিহাসে মন্ত্রিত্বের সুযোগ খুব বেশি আসেনি। সর্বশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর দীর্ঘ সময় ধরে জেলার আর কোনও প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা