× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ছোঁড়া এসিডে দগ্ধ নানী

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৬ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭ পিএম

দগ্ধ হালিমা বেগম নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দগ্ধ হালিমা বেগম নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে লক্ষ্য করে ছোঁড়া এসিডে দগ্ধ হয়েছেন তার নানী হালিমা বেগম (৭০)।

উপজেলার নাজিরপুর ইউনিয়নের আদর্শ গ্রামে সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ হালিমা বেগম নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য চামেলী বেগমের মা। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান।

ভুক্তভোগী কলেজছাত্রীর মা ও ইউপি সদস্য চামেলী বেগম জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তার মেয়ে শাবানাকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি ১১ বছরের এক শিশুর ধর্ষণ মামলায় সাক্ষ্য দেওয়ায় অভিযুক্তরা ক্ষুব্ধ ছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, ঘটনার রাতে শাবানা ও তার নানী হালিমা বেগম ঘরের বাইরে বাথরুমে যাওয়ার সময় শাবানাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করা হয়। এসময় শাবানা অক্ষত থাকলেও এসিডে দগ্ধ হন হালিমা বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. মুক্তাদির আরেফিন জানান, দগ্ধ বৃদ্ধাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি শফিকুজ্জামান বলেন, “এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা