× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে আ.লীগ অফিস খোলার ৪ ঘণ্টার মধ্যে ভাঙচুর, তালাবদ্ধ

দশমিনা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯ পিএম

সোমবার সকাল ৭টার দিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে কার্যালয়টি খোলা হয় এবং সেখানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোমবার সকাল ৭টার দিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে কার্যালয়টি খোলা হয় এবং সেখানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীতে আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় খোলার চার ঘণ্টার ব্যবধানে ভাঙচুর ও পুনরায় তালাবদ্ধ করার ঘটনা ঘটেছে।

জেলার দশমিনা উপজেলায় সোমবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর করে তালাবদ্ধ করে রাখা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার সকাল ৭টার দিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে কার্যালয়টি খোলা হয়। এ সময় সেখানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং দলীয় ব্যানার টাঙানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এর প্রায় চার ঘণ্টা পর জাতীয়তাবাদী ছাত্রদলের দশমিনা উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশারের নেতৃত্বে একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পুনরায় তালাবদ্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বলেন, “আওয়ামী লীগের ১৭ বছরের উন্নয়ন জনগণ স্মরণ রাখবে। শান্তিপূর্ণভাবে অফিস খুলে মিলাদ ও দোয়া করা হয়েছে এবং কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্য ছিল না”।

অন্যদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার বলেন, “গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সেই অবস্থায় গোপনে অফিস খোলার চেষ্টা করা হয়েছে। স্থানীয় ছাত্রজনতা একত্রিত হয়ে কার্যালয়টি পুনরায় তালাবদ্ধ করেছে”।

এ বিষয়ে এনসিপি উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম বলেন, “বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস পুনরায় খোলার ঘটনা উদ্বেগজনক। প্রশাসন ব্যর্থ হলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি”।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ রাজনীতিক বলেন, “নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা কিভাবে অফিস খুলে কার্যক্রম চালানোর সাহস পাচ্ছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন”।

ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “সকালে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা কার্যালয় খুলে স্বল্প সময় অবস্থান করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে কাউকে পাওয়া যায়নি”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা