× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরাকান আর্মির হাতে জিম্মি ৭০ জেলে ফেরত আসছে আজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩ পিএম

নাফ নদী। ফাইল ফটো

নাফ নদী। ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জেলেকে ফেরত দিচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী  আরাকান আর্মি।

জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল টেকনাফ জালিয়াপাড়ার ঘাট থেকে সোমবার দুপুরে নাফনদীর শূণ্য রেখার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া জেলের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফনদীর শূন্য রেখায় তাদের হস্তান্তর করা হবে। ফেরত আনার পর বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বিভিন্ন সময় নাফনদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিন্মি রয়েছে। যেখানে কিছু রোহিঙ্গা থাকলেও বেশিভাগই বাংলাদেশি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা