× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়মের অভিযোগ

উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩১ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬ পিএম

গাজীপুরের কাশিমপুরে ৬ নং ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন সড়কে ধস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুরে ৬ নং ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন সড়কে ধস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খলাী এলাকায় সড়ক নির্মাণের কয়েকদিনের মধ্যে ভেঙে কয়েকফুট নিচ পর্যন্ত দেবে গেছে। এদিকে সড়ক উদ্বোধনের আগেই এমন বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতি হয়ছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কাজটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি কর্পোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিং করার লক্ষ্যে দুটি প্যাকেজের আওতায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়।

এর মধ্যে প্যাকেজ নাম্বার ১২ এর অধীনে ১ হাজার ১৫০ মিটার রাস্তা নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১০ কোটি ৮০ লক্ষ টাকা। কিন্তু ঠিকাদারকে প্রাক্কলিত ব্যয়ের অধিক ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৫৭১ টাকায় কার্যাদেশ প্রদান করা হয়। 

আরেকটি প্যাকেজ নং ৫ এর আওতায় ১২০৪৬ মিটার সড়ক নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৩ কোটি ১৯ লক্ষ ২১ হাজার টাকা। এখনও প্রাক্কলিত ভাইয়ের বেশি দরে ১৪ কোটি ২৮ লক্ষ ১১ হাজার ৪৫৯ টাকায় কার্যাদেশ প্রদান করা হয়।

দুটি প্যাকেজের অধীনে রাস্তা বাস্তবায়নের মধ্যে রয়েছে ২৫০ মিটার ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, এক দশমিক ৮ মিটার ফুটপাত এবং রেলিং গার্ড ওয়াল নির্মাণ সড়ক নির্মাণ করার কথা।

এলাকাবাসী জানান, নির্বাচনের কয়েকদিন আগেই রাস্তার ঢালাই করা হয়েছে। ঢালাই শেষ হওয়ার ৩ দিন পড়েই ভেঙে যায় রাস্তা। রাস্তা কয়েকফুট দেবে যায়৷

এছাড়াও রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। নিন্মমানের সামগ্রী দেওয়া হয়েছে, যতোটুকু ঢালাই দরকার ছিল তাও দেওয়া হয়নি৷

আমরা এলাকাবাসী কাজের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করছি। 

সরেজমিনে দেখা যায়, মহানগরীর কাশিমপুর ৬ নং ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার রাস্তা নির্মানের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় ধনজ্জয়খালী এলাকায় প্রথমে ফাটল ধরে, পরে সেখানে ভেঙে কয়েকফুট দেবে যায়।

এতে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে৷ 

কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, “নদীর পাড়ে রাস্তাটা হচ্ছে, এটা ন্যাচারাল ডিজাস্টার। পরিকল্পনার কোন ত্রুটিও থাকতে পারে৷ ঘটনাস্থলে যাচ্ছি এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে “ 

গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ববধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে বিস্তারিত বলতে পারব৷”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা