× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত কর্মীর দাড়ি ধরে লাঠিপেটার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪ এএম

ভুক্তভোগী নুরুল আবছার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভুক্তভোগী নুরুল আবছার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্বাচনের আগে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ফেনীতে জামায়াত কর্মীর দাড়ি ধরে এলোপাতাড়ি লাঠিপেটার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। এসময় ওই জামায়াত কর্মীর দাড়ি উপড়ে ফেলেন তারা।

জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর  ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত জামায়াত কর্মীর নাম নুরুল আবছার। অভিযুক্ত যুবদল কর্মীর নাম বেলাল হোসেন। তারা প্রতিবেশি।

নুরুল আবছার জানান, “দুপুরে নামাজ শেষে ঘরে প্রবেশ করা মাত্রই স্থানীয় যুবদল কর্মী বেলাল হোসেন হঠাৎ তার ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তার স্ত্রী বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকেও হেনস্তা করা হয়।”

নুরুল আবছারের স্ত্রী জানান, “এর আগেও নির্বাচনি প্রচারের সময় একাধিকবার তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বেলাল।” তিনি আরও বলেন, “দাড়ি ধরে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে মারধরের সময় স্বামীকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করে বেলাল।”

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন জানান, তারা বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। আহত নুরুল আবছারকে স্থানীয় উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন বলেন, “জনগণের উপর কোনো প্রকার অত্যাচার মেনে নেওয়া হবে না। হামলাকারী দলের যত বড় ত্যাগী নেতা হোক; তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বিএনপি বদ্ধপরিকর। কারও আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এটা কিছুতেই মেনে নেওয়া হবে না।”

জানতে চাইলে ফেনীর সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে আছেন। অভিযুক্ত বেলালকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা