× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৮ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায় আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
মাদক ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা  করছেন শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম।
উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ভুট্টো একই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শশীভূষণ থানা পুলিশ জানায়, শনিবার রাতে দুর্বৃত্তরা আব্দুর রহিম ভুট্টোকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করে। হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় ও তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন সরকারি হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, “হাসপাতালে আনার আগেই আব্দুর রহিম ভুট্টোর মৃত্যু হয়।”  
শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা