× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারের মহেশখালী

ঐতিহ্যবাহী আদিনাথ মেলা শুরু আজ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৭ এএম

কক্সবাজারের মহেশখালীতে ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির ঘিরে প্রতিবছর বসে মেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীতে ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির ঘিরে প্রতিবছর বসে মেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা শুরু হচ্ছে আজ রবিবার থেকে। শিব চতুর্দশী পূজা ও মেলাকে কেন্দ্র করে মহেশখালীর মৈনাক পাহাড়ের পাদদেশে বসে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা। শুধু সনাতনী সম্প্রদায়ই নয়, এই মিলনমেলায় শামিল হন দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারীরা। 

২০০ বছরেরও বেশি সময় ধরে আদিনাথ মেলা নামে পরিচিত এই ঐতিহ্যবাহী আয়োজন প্রতি বছর ২ ফাল্গুন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশ থেকে হাজার হাজার পূজারি ও পর্যটকরা এসে জমায়েত হন। ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আশীর্বাদ লাভের আশায় হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন ও পূজা করে থাকেন।

ইতোমধ্যে মেলায় যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পূজারি ও পর্যটকরা আসতে শুরু করেছেন আদিনাথ মন্দিরে। তাদের পদভারে মুখরিত হয়ে উঠেছে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া। মেলায় বসেছে হরেক রকমের দোকান।

শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে (কাউন্সিলর) বলেন, প্রতি বছরের মতো এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারি ও ভক্তদের জন্য থাকার সুব্যবস্থা করা হয়েছে। সাত দিনব্যাপী এই মেলায় হরেক রকম দোকানপাট বসেছে।

মহেশখালী থানা ওসি মো. মজিবুর রহমান বলেন, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপারের সহযোগিতায় পুলিশের একটি বিশেষ টিম সর্বক্ষণিক টহলে থাকবে। মেলায় আগত পূজারি, ভক্ত ও অনুরাগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাত দিনব্যাপী এই মেলায় আগত দর্শনার্থী ও ভক্তদের ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদা পূরণের পাশাপাশি মহেশখালীর ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে বলে আশা করছেন আয়োজকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা