× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৩, গ্রেপ্তার ১১

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৬ পিএম

নির্বাচনি ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্বাচনি ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর মাধবদীতে নির্বাচনি ব্যানার অপসারণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। পরে যৌথ বাহিনীর অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

পুলিশ বলছে, নির্বাচনি ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মুক্তার হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে নরসিংদী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামীমের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘর্ষে জড়িত উভয় পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি কামাল হোসেন , “এ ঘটনায় জড়িত ১১ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমানে ডৌকাদি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে”।

তিনি আরও বলেন, “নির্বাচন পরবর্তী শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা