× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট দেওয়ায় তালাক: ফেনীর জহুরা ও তিন সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫ পিএম

ফেনীর গৃহবধূ বিবি জহুরা ও তার তিন সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর গৃহবধূ বিবি জহুরা ও তার তিন সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বামীর নিষেধ উপেক্ষা করে ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে তালাকপ্রাপ্ত ফেনীর গৃহবধূ বিবি জহুরা ও তার তিন সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে শনিবার বিকালে জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে সহায়তার ঘোষণা দেয় ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জহুরার সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণের আশ্বাসও দেওয়া হয়।

সংগঠনের প্রতিনিধি কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি দল জহুরার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেয়। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোস্তাকিম বিল্লাহ ও আবদুল্লাহ আল মেজবাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা।

মিথুন জানান, তারেক রহমানের নির্দেশে তারা ঢাকা থেকে ফেনীতে এসে জহুরার পাশে দাঁড়িয়েছেন। প্রতি মাসে পরিবারের খরচের অর্থ পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

সহায়তা পেয়ে জহুরা বলেন, “আমি ধানের শীষে ভোট দিয়ে কোনো ভুল করিনি।”

সহায়তা পেয়ে তারেক রহমান ও বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জহুরা।

এর আগে শুক্রবার রাতে মশিউর রহমান বিপ্লবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল জহুরার সঙ্গে দেখা করে। পরে বিষয়টি তারেক রহমানের নজরে আনা হলে ‘আমরা বিএনপি পরিবার’-কে ফেনীতে পাঠানো হয় বলে দলীয় সূত্র জানায়।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী জহুরাকে মৌখিকভাবে তালাক দেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কাওসারকে আটক করে। পরে স্ত্রীকে দেওয়া তালাক প্রত্যাহারের আশ্বাস দিয়ে তিনি সেখান থেকে চলে যান।

২০১৩ সালে জহুরার সঙ্গে কাওসারের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে—আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮) ও ইসরাত জাহা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা