× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিগগির দর্শনা বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত চালু : মনোজ কুমার

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৯:৩১ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৯:৩৪ পিএম

দর্শনা বন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ছবি : প্রবা

দর্শনা বন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ছবি : প্রবা

চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে শিগগির বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। 

তিনি বলেন, ‘আমি দর্শনা স্থলবন্দর চেকপোস্টের সব কিছু পরিদর্শন করলাম। এখানে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সবার মতামত নিয়েছি। খুব শিগগির এ বন্দর দিয়ে যাতায়াত চালুর জন্য ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় দর্শনা স্থলবন্দর চেকপোস্ট পরিদর্শন করেন মনোজ কুমার। এর পর দর্শনা বন্দরের ইমিগ্রেশন ও কাস্টম অফিস পরিদর্শন করেন তিনি।

দর্শনা বন্দর পরিদর্শনের আগে কুষ্টিয়াতে ভারতীয় ভিসা সেন্টারের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ ভিসা সেন্টারটি কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ এ অঞ্চলের মানুষের জন্য নির্মিত হচ্ছে। এ সেন্টারটি চালু হলে ভারতীয় ভিসার জন্য এ অঞ্চলের মানুষকে আর রাজশাহীতে যেতে হবে না বলেও জানান তিনি।

দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু জানান, হাইকমিশনার দর্শনা বন্দর দিয়ে দুদেশের মধ্যে যাতায়াত চালু করার কথা দিয়েছেন। এ জন্য তিনি পরিদর্শন করেছেন। বন্দর পরিদর্শন শেষে সহকারী হাইকমিশনার মেহেরপুরের উদ্দেশে রওনা দেন।

সহকারী হাইকমিশন মনোজ কুমারের সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী রোজী কুমার ও অফিসিয়াল কর্মকর্তা পাপন রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন, দর্শনা থানার ওসি লুৎফুল কবীর, বিজিবির আইসিপি কমান্ডার আব্দুল জলিল, ইমিগ্রেশন পরিদর্শক মো. নাঈম, কাস্টম কর্মকর্তা নাজমুল হক ও মো. রাশেদুজ্জামান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা