× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরে ধরা পড়ল দেড় শতাধিক তবল মাছ, ৬ লাখে বিক্রি

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০ পিএম

তবল মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তবল মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারেরে টেকনাফের শাহপরীর দ্বীপ-সংলগ্ন সাগরে টানা জালে ধরা পড়েছে দেড় শতাধিক তবল মাছ। প্রতিটি মাছের ওজন আনুমানিক ১০ থেকে ২৫ কেজি। স্থানীয় মাছ ব্যবসায়ীরা মাছগুলো কিনে নিয়েছেন ৬ লাখ টাকায়।

উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট এলাকায় শুক্রবার ভোরে জেলেরা সাগরে টানা জাল ফেলে মাছ ধরেন।

সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা হোসেনের ছেলে এরশাদ উল্লাহ মাঝির মালিকানাধীন জালে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, ভোরে প্রায় ৩৫ জন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। তারা সাগরে টানা জাল ফেলে নৌঘাটে ফিরে আসেন। পরে দুই দিক থেকে বাঁশ ও রশি দিয়ে জাল টেনে তোলার সময় বড় বড় তবল মাছ (স্থানীয়ভাবে যাকে নাগু মাছও বলা হয়) জালে আটকা পড়তে দেখা যায়। হঠাৎ বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

জালের মালিক এরশাদ উল্লাহ মাঝি বলেন, “ভোরে জেলে দল সাগরে জাল ফেলেছিল। পরে জাল টেনে তোলার সময় একসঙ্গে এত বড় আকারের তবল মাছ ধরা পড়বে, তা কল্পনাও করিনি। মাছগুলো দেখে জেলেরা উল্লাসে ফেটে পড়ে।”

তিনি আরও বলেন, “স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর শুক্কুর, রফিকসহ ১০ জন ব্যবসায়ীর কাছে মাছগুলো মোট ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা