× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৪ পিএম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। 

মহানগরীর আমবাগ এলাকায় শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহানগরীর আমবাগ ঈদগাঁ মাঠের পাশে বেশ কয়েকটি গোডাউন রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ একটি গোডাউনে আগুন দেখা যায়। আগুন মুহুর্তের মধ্যে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে।

এদিকে খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 ওই গোডাউনে আশপাশে আরও বেশ কয়েকটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এসকল গোডাউনে লাখ লাখ টাকার ঝুট মজুত রয়েছে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “আমরা সাড়ে ৭টার পর আগুন লাগার খবর পাই। দ্রুত আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা