মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৩ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮ পিএম
বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান (বাঁয়ে) ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরার দুটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। মাগুরা-১ আসনে মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মাগুরা-১
এই আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৩৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮৯ হাজার ৬৯১ ভোট। ৯৫ হাজার ৬৪৭ ভোটের বিশাল ব্যবধানে মনোয়ার হোসেন খান এই আসনে জয়ী হন।
মাগুরা-২
এ আসনেও জয় পেয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীকে ১ লক্ষ ৪৭ হাজার ৮৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মুরতারশেদ বিল্লাহ (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১৯৮ ভোট। এই আসনে ৩০ হাজার ৬৯৮ ভোটের ব্যবধানে জয়ী হন নিতাই রায় চৌধুরী।