× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে ৮টি আসনের সাতটিতেই বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৯ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৬ পিএম

টাঙ্গাইলে ৮টি আসনের সাতটিতেই বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতেই বিএনপির প্রার্থীরা বেসকারীভাবে বিজয়ী হয়েছেন। একটি আসনে স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়।

বৃহস্পতিবার রাত পৌনে ৩ টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার শরীফা হক এসব ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল :
টাঙ্গাইল ১- (মধপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনে বিএনপি'র প্রার্থী আব্দুস ছালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পান ৬০ হাজার ৮৭১ ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র বিএনপি'র বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান খান আজাদ ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক পান ৮২ হাজার ৮৬৯ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি'র প্রার্থী লুৎফর রহমান মতিন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী পান ৬২ হাজার ৫০৯ ভোট।
টাঙ্গাইল- ৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল ৬৯ হাজার ৪০৮ ভোট পান।
টাঙ্গাইল- ৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে বিএনপি'র প্রার্থী রবিউল আউয়াল লাভলু ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী এ কে এম আব্দুল হামিদ পান ৯১ হাজার ৯১৪ ভোট।
টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) আসনে বিএনপি'র প্রার্থী আব্দুল কালাম আজাদ ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন পান ৭১ হাজার ৪০ ভোট।
টাঙ্গাইল-৮ (বাসাইল সখীপুর) আসনে বিএনপি'র প্রার্থী আহমেদ আযম খান ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর পান ৭৭ হাজার ১৩০ ভোট।
নির্বাচনে টাঙ্গাইলের ৮ টি আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা