ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতেই বিএনপির প্রার্থীরা বেসকারীভাবে বিজয়ী হয়েছেন। একটি আসনে স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ৩ টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার শরীফা হক এসব ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল :টাঙ্গাইল ১- (মধপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনে বিএনপি'র প্রার্থী আব্দুস ছালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পান ৬০ হাজার ৮৭১ ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র বিএনপি'র বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান খান আজাদ ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক পান ৮২ হাজার ৮৬৯ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি'র প্রার্থী লুৎফর রহমান মতিন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী পান ৬২ হাজার ৫০৯ ভোট।
টাঙ্গাইল- ৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল ৬৯ হাজার ৪০৮ ভোট পান।
টাঙ্গাইল- ৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে বিএনপি'র প্রার্থী রবিউল আউয়াল লাভলু ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী এ কে এম আব্দুল হামিদ পান ৯১ হাজার ৯১৪ ভোট।
টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) আসনে বিএনপি'র প্রার্থী আব্দুল কালাম আজাদ ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন পান ৭১ হাজার ৪০ ভোট।
টাঙ্গাইল-৮ (বাসাইল সখীপুর) আসনে বিএনপি'র প্রার্থী আহমেদ আযম খান ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর পান ৭৭ হাজার ১৩০ ভোট।
নির্বাচনে টাঙ্গাইলের ৮ টি আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।