নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জে এতিম শিশুদের নিয়ে মা-বাবা, পরিবার ও আত্মীয়-স্বজনদের জন্য কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার মুড়াপাড়া পারিবারিক কবরস্থানে সকলের রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতিম শিশুদের পাশাপাশি দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ এলাকাবাসীও অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের আগে তিনি মুড়াপাড়া শাহী মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন,“রূপগঞ্জবাসী আমার জন্য যা করেছে তা বলার মত নয়। আমি ঋণী হয়ে গেলাম। নির্বাচনের আগে আমি যেসব ওয়াদা দিয়েছি এবং পরিকল্পনা করেছি, ওইসব ওয়াদা এবং পরিকল্পনা রূপগঞ্জবাসির জন্য বাস্তবায়ন শুরু করব। এজন্যে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”
এর আগে, ১২ই ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট গ্রহণ শুরুর আগে তিনি মা-বাবার ও আত্মীয়-স্বজনের কবর জিয়ারতের মাধ্যমে ভোট দিয়ে কার্যক্রম শুরু করেন।
নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।