মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৭ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের ৩টি আসনেই ধানের শীষের (বিএনপি) প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো. আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ- ২ আসনে আব্দুস সালাম আজাদ ও মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান রতন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফী বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষনা করেন।
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১,৬৭,৫৬২ ।
তার নিকটতম প্রতিদ্বন্দী ১১ দলীয় জোটের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী পেয়েছেন ১, ০১, ৫৬৮ ভোট। তৃতীয় অবস্থানে বিএনপির বিদ্রোহী ফুটবল প্রতিকের প্রার্থী মো. মমিন আলী ৩০,৬৭৮ ভোট পেয়েছেন। এই আসনে ভোট প্রদানের হার ছিল ৫৭ দশমিক ৯৬ শতাংশ।