× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বসতঘরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

বগুড়া ব্যুরো

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৮:১৫ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৮:২৯ পিএম

প্রবা অলংকরণ

প্রবা অলংকরণ

বগুড়া শহরে বসতঘরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা শাহপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জেরিন তাসনিম বর্ণ একই এলাকার বোরহান উদ্দিনের মেয়ে। তিনি বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মন্তাজ আলী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় মা-বাবার সঙ্গে জেরিনের ঝগড়া হয়। রাতে নিজ কক্ষের দরজা বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে ডাকাডাকি করে তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করেন মা-বাবা। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জেরিনকে দেখতে পান তারা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এসআই মন্তাজ বলেন, ‘পারিবারের সঙ্গে অভিমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা