নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৭ এএম
ড. রেজা কিবরিয়া। ছবি: সংগৃহীত
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মননীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বিশাল জয় পেয়েছেন।
নবীগঞ্জ উপজেলার ১১৬টি এবং বাহুবল উপজেলার ৬১টি আসন মিলে মোট ১৭৭টি আসনে রেজা কিবরিয়া ১ লক্ষ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে জয় লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।
স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪৬২ ভোট।
এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৪৪ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৯ ভোট।
দুই উপজেলার সম্মিলিত ফলে দেখা যায়, বিএনপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেছেন।