মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪ এএম
নাসির উদ্দিন আহমেদ। ফাইল ফটো
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দুই উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নাসির উদ্দিন আহমেদ (ধানের শীষ) ৯৭ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট।
মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন।