× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধা-১ আসনে জয়ী জামায়াতের খন্দকার মাজেদুর রহমান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৭ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৭ পিএম

খন্দকার মাজেদুর রহমান। ফাইল ফটো

খন্দকার মাজেদুর রহমান। ফাইল ফটো

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১ লাখ ৩৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামীর সহকারী অধ্যাপক খন্দকার মাজেদুর রহমান বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যাপক খন্দকার জিয়াউল ইসলাম জিয়া পেয়েছেন ৩৭ হাজার ৭১৮ ভোট।

তৃতীয় অবস্থানে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৩২ হাজার ৭৫৪ ভোট। বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে হেরে যাওয়ায় দুর্গ হারাল জাতীয় পার্টি (লাঙ্গল)। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা ১২৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইফফাত জাহান তুলি। এ আসনে গণভোটে ‘না’ -এর চেয়ে এগিয়ে রয়েছে ‘হ্যাঁ’ ভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

উল্লেখ্য, মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১১১। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৫৭৩, মহিলা ২ লাখ ১১ হাজার ৫৩৫ ও হিজড়া ৩ জন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা