মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭ পিএম
মুজিবুর রহমান চৌধুরী। ফাইল ফটো
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, দলটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
দুই উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রে তিনি ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনে ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।
এ আসনের অপরাপর প্রার্থীরা হলেন, বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু (ফুটবল) পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট, একই ঐক্যজোটের সমর্থিত জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ (শাপলা কলি) পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট, বাসদ মনোনীত প্রার্থী আবুল হাসান (মই) পেয়েছেন ৯৬৯ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জরিফ হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৯১০ ভোট।