কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৩ পিএম
হাসনাত আব্দুল্লাহ।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এক লাখ ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ১৩৬ ভোট। ওই আসনে মোট প্রাপ্ত ভোট ২ লাখ ১৬ হাজার ৯১৪। ভোটের হার ছিল ৫২ দশমিক ৮৯ শতাংশ।
উল্লেখ্য, ঋণখেলাপির কারণে সাবেক চারবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন থেকে ছিটকে যান। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। এ অবস্থায় বিএনপি ওই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়।