× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-৩ আসনে জয়ী বিএনপির মোস্তফা কামাল পাশা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৮ পিএম

মোস্তফা কামাল পাশা। ফাইল ফটো

মোস্তফা কামাল পাশা। ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মোস্তফা কামাল পাশা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

আসনটিতে মোট ৮৩টি কেন্দ্রের ফলাফলে মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৭২ হাজার ৫১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন ৩৬ হাজার ৮৭২ ভোট।

নির্বাচন কমিশন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বৃহস্পতিবার সন্ধ্যা রাত পৌনে দশ নয়টার দিকে এসব তথ্য পাওয়া যায়।

আসনটিতে মোট ভোটার দুই লাখ ৬০ হাজার ৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৭২০, নারী ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

এছাড়াও আসনটিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী আন্দোলনের মোহাম্মদ আমজাদ হোসেন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা (ফুটবল)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা